Welcome
We welcome to view this site as it reflects the state of the art of the dairy industry in West Bengal and the options remaining before the workers of the dairy industry to enhance their standard of living. You can post your views, suggestions etc against each publications which appear in this page or email us at wbsdef@gmail.com or wbsdef@yahoo.co.in
Search This Blog
Wednesday, February 8, 2012
Thursday, December 29, 2011
সভার নোটিস
তারিখ :২৯/১২/১১
আগামী ১২ই জানুয়ারী ২০১২, সকাল ১১ টায়, শ্রমিক ভবনে (ক'লকাতা) সংগঠনের ২৪ তম রাজ্য ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হ'বে I PBDSSK Union-এর সভাও একই সাথে অনুষ্ঠিত হ'বে I উভয় সংগঠনের সদস্যদের নির্ধারিত সূচী অনুযাই সভায় উপস্থিত হ'তে একান্ত অনুরোধ জানানো হ'ল I
----আদেশানুসারে---
Tuesday, December 6, 2011
Saturday, November 5, 2011
যাযাবর আর নেই
আমি এক যাযাবর বলে যে মানুষটি নিজেকে বর্ণনা করেছিলেন তিনি শ্রী ভূপেন হাজারিকা I আজ বিকেল ৪.৩০ মিনিটে মুবাইয়ের কোকিলাবেন হাসপাতালে মারা গেলেন I তার বয়স হয়েছিল ৮৬ বছর I মাত্র ৯ বছর বয়সে নিজে গান লিখে তাতে সুর দিয়েছিলেন এই মানুষটি I সারা জীবনে তিনি অসংখ্য গান লিখেছেন এবং সুর দিয়েছেন I তার নিজের গানের গলাটি ছিল অদ্বিতীয় এবং অকৃতিম I বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের, হাহাকার শুনেও ও গঙ্গা তুমি বইছ কেন - বলে এই মানুষটিই দুর্বার প্রশ্নটি করেছিলেন I সেই ভালবাসার মানুষটিকে আজ আমরা চিরতরে হারালাম I তার গান, তার অমোঘ কীর্তিটুকু রয়ে গেল আমাদের পাথেও হিসাবে I
Wednesday, October 26, 2011
মার্কিন যুক্তরাষ্ট্রর মাটি থেকে শুরু হয়ে আজ বিশ্বময় ছরিয়ে পরেছে যে আন্দোলন
The resistance continues at Liberty Square and worldwide!
Occupy Wall Street is leaderless resistance movement with people of many colors, genders and political persuasions. The one thing we all have in common is that We Are The 99% that will no longer tolerate the greed and corruption of the 1%. We are using the revolutionary Arab Spring tactic to achieve our ends and encourage the use of nonviolence to maximize the safety of all participants.
This #ows movement empowers real people to create real change from the bottom up. We want to see a general assembly in every backyard, on every street corner because we don't need Wall Street and we don't need politicians to build a better society.
the only solution is WorldRevolution
একেবারে গোড়ায় আন্দোলন সম্পর্কে আন্দোলনের নেত্রিত্ব্যের বক্তব্যই হুবহু তুলে দেওয়া হ'ল I আমরা কেবল ছবির মাধ্যমে আন্দোলনের বিষয়ে এবং তার চরিত্র সম্পর্কে আপাত ধারণা সৃষ্টির চেষ্টা করলাম মাত্র I
বিশেষ বর্ধিত সভার রিপোর্ট
মহা উত্সাহ ও উদ্দীপনার মধ্যে গত ২০শে অক্টোবর'২০১১ অনুষ্ঠিত হ'ল সংগঠনের বিশেষ বর্ধিত সভা I পূর্ব ঘোষণা মত সভায় উপস্থিত ছিলেন কম: অমিতাভ নন্দী ও কম: শান্তশ্রী চ্যাটার্জী I এছাড়াও সভায় অধিকাংশ জেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন I সভায় দুগ্ধ শিল্পের অবস্থা, বিধানসভা নির্বাচনোত্তর পরিস্থিতে সংগঠনের সামনে চ্যালেঞ্জ সমূহ , সংগঠনের শক্তি ও দুর্বলতা সমূহ এবং সংগঠনের বর্তমান আর্থিক অবস্থা ইত্যাদি বিষয়ে সদস্যরা খোলামেলা আলোচনা করেন I সভায় সিধান্ত হয়
১) প্রাথমিক দুগ্ধ সমবায়ের কর্মীদেরকেও সংগঠনের সদস্যপদ দেওয়া হবে I ২) সম্পাদক কর্মচারীদের সাধারণ অথচ: মূল মূল অর্থনৈতিক দাবি ও শিল্পকে বিকশিত করবার মূল মূল দাবিগুলোকে পুনর্গঠন করবেন I
৩) কোষাধক্ষ সকল অনুমোদিত ট্রেড ইউনীয়ন্গুলোকে তাদের বকেয়া চাদার (subscription) পরিমান জানিয়ে এবং ডিসেম্বর মাসের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেবেন I
৪) পরবর্তী সভার দিন আলোচনা করেই স্থির করা হবে I
Thursday, October 13, 2011
Sunday, October 9, 2011
স্রষ্ট্রার চিরবিদায়
যে মানুষরা আধুনিক বিশ্বে - স্বপ্ন দেখতে, স্বপ্নকে ছুতে আর নিজের উপর আস্থা রেখে অসম্ভবকে সম্ভব করতে শিখিয়েছে তাদের মধ্যে অন্যতম ছিলেন স্টিভ জবস I মার্কিন নিবাসী এই মানুষটি প্রায় একার প্রচেষ্টায় আবিস্কার করেছিলেন আধুনিক ডেস্কটপ আপেল কম্পুটার , আই পড, আই প্যাড, আই ফোন, আই ক্লাউদ, আই মিউসিক ইত্যাদি I যা এক কোথায় বিশ্বয়কর-ই নয় দুরন্ত I
প্রথাগত শিক্ষা ব্যবস্থার সুযোগ গ্রহণ না করে বরং তার বাইরে থেকে একজন মানুষ যে আধুনিক যুগেও, বিশেসত technology নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারে, তা স্টিভ জবসকে না দেখলে, না জানলে বিশ্বাস করাই শক্ত I
সেই মানুষটি আজ আর আমাদের মাঝে নেই I মাত্র ৫৬ বছর বয়সে দুরারোগ্য কান্সারে আক্রান্ত এই মানুষটি গত ৫ই অক্টোবর মারা গেলেন I আমরা বর্তমান যুগের এক বড় মাপের বিজ্ঞানী তথা বিজ্ঞানের এক মস্ত জাদুকরকে হারালাম I
Subscribe to:
Posts (Atom)












