Welcome

We welcome to view this site as it reflects the state of the art of the dairy industry in West Bengal and the options remaining before the workers of the dairy industry to enhance their standard of living. You can post your views, suggestions etc against each publications which appear in this page or email us at wbsdef@gmail.com or wbsdef@yahoo.co.in

Search This Blog

Wednesday, June 15, 2011

22nd SWC Meeting Secretarial Report - Google Docs

গত ৮ই জুনে'২০১১ সকাল ১১ টায় মাদার ডেয়ারী সল্ট লেক অফিসে অনুষ্ঠিত সংগঠনের ২২ তম রাজ্য ওয়ার্কিং কমিটি সভায় পেশ করা সম্পাদকীয় রিপোর্ট I    রিপোর্ট টি পড়তে হ'লে, উপরের লিঙ্কটি টিপে অনুমতি প্রার্থনা করতে হবে I অনুমতি সাপেক্ষে / মিললে রিপোর্ট টি পড়া যাবে I 

 সংগঠনের তরফে নিম্নলিখিত সৌজন্য সাক্ষাতের চিঠিটি গত ১০/০৬/১১ তারিখে রেজিস্টার্ড পোস্ট ও ফ্যাক্স মারফত মাননীয় মন্ত্রী মহোদয়কে পাঠানো হয়েছে I


মানণীয় শ্রী নুরে আলম চৌধুরী, বিভাগীয় মন্ত্রী
প্রাণী পালন ও দোহ উন্নয়ন দপ্তর
পশ্চিমবঙ্গ সরকার
রাইটার্স বিল্ডিং- ক’লকাতা


বিষয়:- সৌজন্যমূলক সাক্ষাতের অনুরোধ


মানণীয় মহাশয়,    
                 
পত্রের গোড়াতেই সংগঠনের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক   শুভেচ্ছা । আপনার মত একজন  প্রথিতযশা   ব্যাক্তিত্ব প্রাণী পালন ও দোহ উন্নয়ন দপ্তরের মত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের দ্বায়িত্ব গ্রহন করায়, আমরা  অত্যন্ত আনন্দিত ।

প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, আমাদের  সংগঠন  ১৯৮৮ সাল  থেকেই  এই  রাজ্যের ডেয়ারী  শিল্পের সঙ্গে
যুক্ত শ্রমিক -  কর্মচারীদের   সার্থে    নিরবিচ্ছিন্নভাবে কাজ  করে  আসছে । বর্তমানে এই  রাজ্যে  ডেয়ারী   শ্রমিক -  কর্মচারীদের প্রতিনিধিত্বকারি  মোট ১৭ টি  ট্রেড  ইউনিয়ন  সংগঠন  আমাদের  সংঘের  সক্রিয়  সদস্য ।  কেন্দ্রীয়ভাবে  ডেয়ারী  শিল্পের  ও  শ্রমিক -  কর্মচারীদের বিভিন্ন সমস্যার  সুষ্টু সমাধানে  আমাদের  সংঘ  চিরদিন  দপ্তরের  প্রধান  সচীব  সহ  মানণীয়  মন্ত্রীর সঙ্গে আলাপ  আলোচনা  ও  পারস্পরিক  সহযোগীতার  পথে  অগ্রসর হয়েছে ।  সংঘ  আগামী  দিনেও  সমস্যার  সুষ্টু সমাধানে  একইভাবে  আলাপ  আলোচনা  ও  পারস্পরিক  সহযোগীতার  পথে  অবিচল থাকবে ।

মহাশয়,  আমরা  সংঘের  প্রতিনিধিরা আপনার  সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে  চাই । আমাদের  সঙ্গেসাক্ষাতের দিন, স্থান ও  সময়  সত্ত্বর জানাতে  অনুরোধ করছি ।

ধণ্যবাদান্তে,


পশ্চিমবঙ্গ রাজ্য ডেয়ারী  এমপ্লয়ীজ ফেডারেশনের পক্ষে
অভিজিত রায়        
সাধারন  সম্পাদক 

Friday, June 10, 2011

২২ তম রাজ্য ওয়ার্কিং কমিটি সভার রিপোর্ট 

গত ৮ই জুন'২০১১ সকাল ১১ টায় মাদার ডেয়ারী সল্ট লেক সিটি অফিসে অনুষ্ঠিত হ'ল সংগঠনের ২২ তম রাজ্য ওয়ার্কিং কমিটির সভা I সভায় উপস্থিত ছিলেন কমরেড সুবোধ গাঙ্গুলি, মলয় নন্দী, আলোক রায়, অমরনাথ মুখার্জি, শঙ্কর বিশ্বাস, মিলন মজুমদার, আম্বরিশ নাগ বিশ্বাস, নিখিল মজুমদার, জয়ন্ত আচার্য্য, তাপস পাল এবং অভিজিত রায় I এছাড়া একজন অথিতি উপস্থিত ছিলেন I 

সভার শুরুতে জাপানের বিধ্বংসী ভূমিকম্প ও সুনামিতে নিহত, মিশর ও লিবিয়াতে সরকার বিরোধী লড়াইতে এবং চলতি বিধানসভা নির্বাচনের সময়ে নিহত বামপন্থী কর্মীদের স্মৃতির উদ্দ্যেশে এক মিনিট নিরবতা পালন করা হয় I এর পর সম্পাদক তার লিখিত রিপোর্ট সভায় আলোচনার জন্য পেশ করেন I রিপোর্টে সংগঠনের দাবি দাওয়া আদায়ে অসফল হওয়ার  কারণ হিসাবে বলা হয়েছে, "সংগঠন বামফ্রন্ট সরকারকে শ্রমিক দরদী ও বন্ধু সরকার মনে করায়, শত প্রয়োজন থাকা সত্ত্বেও সংগঠন সরকারকে বিব্রত না করতে কোনো আন্দোলন গড়ে তোলেনি I ফলে সরকারকে রক্ষ্যা করতে গিয়ে শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের দিকটি অবহেলিত থেকেছে" I  রিপোর্ট পেশ করার পর উপস্থিত সদস্যরা বিস্তারিতভাবে আলোচনা করেন I আলোচনা শেষে সম্পাদকের রিপোর্টকে সভা সম্পূর্ণরূপে বাতিল করে I      

সভায় সর্বসম্মতিতে পরবর্তী ২৩ তম সভার দিন আগামী ১০ ই আগস্ট'২০১১ সকাল ১১ টায় মাদার ডেয়ারী সিটি অফিসে অনুষ্ঠিত হবে বলে সিধান্ত গৃহীত হয় I  সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভা সমাপ্তির কথা ঘোষণা করেন I

Monday, May 30, 2011

Slogan
৩০শে মে'২০১১ 

Wednesday, May 25, 2011

Slogan
২৫শে মে'২০১১ 

Monday, May 23, 2011

Slogan
২৩শে মে'২০১১


Saturday, May 21, 2011

প্রাণী পালন বিকাশ দপ্তরের পূর্ণ মন্ত্রীর দ্বায়িত্ব পেলেন ক'লকাতা হাইকোটের অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী নুর-ই-আলম চৌধুরী 
এবারের বিধানসভা নির্বাচনে বীরভূমের মুরারাই বিধানসভা কেন্দ্র থেকে তৃনমূল কংগ্রেস প্রার্থী ক'লকাতা হাইকোটের অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী নুর-ই-আলম চৌধুরী তার নিকটতম CPI(M) প্রতিদ্বন্দী ডাক্তার শ্রী কামড়ে এলাহির থেকে মাত্র ৪৪০৩ টি ভোট বেশি পেয়ে বিজয়ী হন I পশ্চিমবঙ্গে ভারতের কমুনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী মনসুর হাবিবুল্ল্লার জামাই হলেন শ্রী নূর-ই-আলম চৌধুরী I মুরারাই বিধানসভা কেন্দ্রের ভোটের সম্পূর্ণ ফলাফল নিচে দেওয়া হ'ল I 
1) Total Voter - 1,89,320
2) Total Polled Votes - 1,62,965
3) Voting %  -  86.08
4)Winning candidate - NOOR ALAM CHOWDHURY JUSTICE RETD, AITMC
5) Votes Earned by Wining candidate - 77,817
6) Votes % (Winner) - 47.75 %
7) Votes Margin (Winner) - 4403
8) Votes Margin % (Winner) - 2.7 %
বীরভূমের বিধানসভা কেন্দ্র সমূহ 
Murarai constituency map for 2011 elections

Wednesday, May 18, 2011


বিজ্ঞপ্তি 

আগামী ৮ই জুন'২০১১ (বুধবার) সকাল ১১ টায় মাদার ডেয়ারী সল্টলেক অফিসে "পশ্চিমবঙ্গ রাজ্য ডেয়ারী এমপ্লয়িজ ফেডারেসনের" ২২ তম রাজ্য ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হবে I উক্ত সভায় সকল সদস্যদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হ'ল I   

আলোচ্য সূচী :-
১) সর্বশেষ রাজ্য ওয়ার্কিং কমিটি সভার পরবর্তী পর্যায়ে শিল্পের ও সংগঠনের অবস্থা সম্পর্কে সম্পাদকের লিখিত রিপোর্টের উপর আলোচনা I   
২) প্রত্যেক অনুমোদিত ইউনীয়ন্গুলির পক্ষ থেকে রিপোর্টের উপর আলোচনা I 
৩) সভাপতির অনুমতি সাপেক্ষে অন্য যে কোনো বিষয়ের উপর আলোচনা I

Monday, May 16, 2011